খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় যুবদলের দোয়া মাহফিল

0
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় যুবদলের দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বগুড়ায় কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বগুড়া জেলা যুবদল এ অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারন সম্পাদক আবু হাসানের সার্বিক ব্যবস্থাপনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নুল আবেদীন চাঁন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবি সালাম।

আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, তাজমিলুর রহমান বিচিত্র, সবুজ দেওয়ান, সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত সোহাগ, ইমরান হোসেন, রাশেদ, বাবুল, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ সুজন।

দোয়া ও কোরআন খতম শেষে জেলা যুবদলের পক্ষ থেকে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here