বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উপজেলা শাখা সভাপতি মো. নজরুল ইসলাম মনার উদ্যোগে শুক্রবার রাতে মিঠাখালী ইউনিয়নের মিঠাখালী বাজারে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুস্তুম আলী শেখ, সংগঠনের বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক মোল্লা রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শরীফুল ইসলাম মিঠু, মিঠাখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মঈন গাজী এবং চাঁদপাই ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ শুভ।

