খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাঘাটায় দোয়া

0
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাঘাটায় দোয়া

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাইবান্ধার সাঘাটায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারী) দুপুরে সাঘাটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ, সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল মঈন প্রধান লাবু, ফজলুল করিম চান্দু, অ্যাডভোকেট সাহাদুল আলম, উপজেলা জিয়া পরিষদের যুগ্ম-আহবায়ক জাহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক ও সিরাজুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here