খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া

0

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্র-ছাত্রী মৈত্রী সমিতির উদ্যোগে উপজেলার স্বপ্নদ্বীপে এ মাহফিলের আয়োজন করা হয়।

মৈত্রী সমিতির সভাপতি জুনায়েদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন সরকার, সাবেক সভাপতি সাইদুর রহমান, সাবেক সভাপতি তাহের হোসেনসহ মৈত্রী সমিতির সাবেক ও বর্তমান অসংখ্য নেতাকর্মী।
মাহফিলে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। উপস্থিত নেতাকর্মীরা মরহুমার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদানের কথা স্মরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here