খাগড়াছড়িতে মাশরুম চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস

0
খাগড়াছড়িতে মাশরুম চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস

খাগড়াছড়িতে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দরিদ্র কমাতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে খাগড়াছড়ির কলমছড়ি বিচিতলা মারমা পাড়ায় এ আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র খাগড়াছড়ির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুস সাত্তার।

প্রধান অতিথি কৃষকদের উদ্দেশে বলেন, মাশরুম পুষ্টি ও ওষুধিগুণ সম্পন্ন। মাশরুম মানবদেহে গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা রাখে। বর্তমান বাজারে মাশরুমের বেশ চাহিদা রয়েছে। চাইলে কৃষিকাজের পাশাপাশি ঘরের এককোণে অল্প জায়গায়ও মাশরুম চাষ করা সম্ভব। কৃষকদের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে। কৃষি অফিস থেকে সহযোগিতা নিয়ে কৃষকরা চাষ শুরু করতে পারবেন। এতে অল্প সময়ে মাশরুম বাজারজাত করে আর্থিকভাবেও লাভবান হতে পারবেন।

মাঠ দিবসে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। 

এ সময় আরও বক্তব্য রাখেন বিনা ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রিগ্যান গুপ্ত, খাগড়াছড়ির হর্টিকালচারের উদ্যানতত্ত্ববিদ মো. জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা, কৃষি কর্মকর্তা জামাল উদ্দিন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহসভাপতি মো. জহুরুল আলম, মাশরুম চাষি উলাপ্রু মারমাসহ অন্যরা। 

মাঠ দিবসের অনুষ্ঠানে এলাকার মাশরুম চাষি কিষান-কিষানিরা অংশ নেন। অনুষ্ঠান শেষে উদ্যোক্তা উলাপ্রু মারমার মাশরুম উৎপাদনের স্থল পরিদর্শন করেন অতিথিরা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here