খাগড়াছড়িতে ফিলিং স্টেশন ও ফলের বাজারে জেলা প্রশাসনের অভিযান

0
খাগড়াছড়িতে ফিলিং স্টেশন ও ফলের বাজারে জেলা প্রশাসনের অভিযান

খাগড়াছড়ি জেলা সদরের বিভিন্ন জ্বালানি তেলের ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সঠিক পরিমাপে জ্বালানি সরবরাহ ও বৈধ লাইসেন্স যাচাই করতে সোমবার বিকেলে এ অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নোমান ইবনে হাফিজের নেতৃত্বে জেলা সদরের মেসার্স এন্টার আশরাফ এন্টারপ্রাইজ, মেহেরুন্নেছা ফিলিং স্টেশন এবং কে.সি. ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সঠিক পরিমাপ, ওজন, লাইসেন্স ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মহাজনপাড়া এলাকার মেসার্স আশরাফ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে জেলা প্রশাসনের দলটি শহরের ফলের বাজারেও অভিযান চালায়। সেখানে পণ্যের সঠিক ওজন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদন রয়েছে কি না তা পরীক্ষা করা হয়।

অভিযানে বিএসটিআই মেট্রোলজি চট্টগ্রামের পরিদর্শক সাঈদ আহমেদ তালুকদার এবং ফিল্ড অফিসার অন্তর চৌধুরী উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে সঠিক পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here