খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজের ইমামতি করেন খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুন নবী হক্কানি।
ঈদুল ফিতরের প্রথম জামাতে অংশ নেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ জেলার নেতৃবৃন্দ এবং মুসল্লিবৃন্দ।
ঈদের প্রধান জামাতে মুসল্লিদের ঢল নামে। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। নামাজ আদায়ের পর স্বজনরা খাগড়াছড়ি কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন।

