খাগড়াছড়িতে যথাযথ মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে খাগড়াছড়ি পৌর টাউন হলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক ওপুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে।
এতে সভাপত্বিত করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহা: আনোয়ার শাহাদাত। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ। আলোচনা সভায় মুল প্রবন্ধ পাঠ করেন,খাগড়াছড়ি সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক রাজন মিয়া।
আলোচনা সভায় অংশ নেন অধ্যক্ষ পুলক চাকমা খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান হেমাদা রন্জন ত্রিপুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার, জেলা জামাতের আমির ছৈয়দ আব্দুল মোমেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম। আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

