ক্লাস ওয়ানে নিউরোসার্জন করার চেষ্টা করছি না, ভর্তি পরীক্ষা সহজভাবে নেবো

0
ক্লাস ওয়ানে নিউরোসার্জন করার চেষ্টা করছি না, ভর্তি পরীক্ষা সহজভাবে নেবো

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন স্কুলে ভর্তিতে আগামী বছর থেকে লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারি বাতিল করে ভর্তি পরীক্ষার পক্ষে নানা যুক্তি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সহজভাবে তাদের পরীক্ষা নেবো। ক্লাস ওয়ানেই নিউরোসার্জন করার চেষ্টা করছি না।

ভর্তি পরীক্ষা চালুসহ শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত জানাতে সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এসময় উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা এমন কোনো মেধা পরীক্ষা দিতে যাব না। ইনিশিয়াল স্টেজে আমরা পরীক্ষা নেব। তার পরে দেখা যাক, পরবর্তী ধাপে কি হবে।
ওদেরকে আমরা ক্লাস ওয়ানে নিউরোসার্জন করার চেষ্টা করছি না, এটা নিশ্চিত থাকুন।

পরীক্ষার মাধ্যমে স্কুলে ভর্তি করাতে কোচিংয়ের জন্য লাইন দেখা যায়- এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এটা কোচিং হবে না। খুবই সিম্পল ওয়েতে আমরা এক্সাম দেব। এমন কোনো প্রতিযোগিতা আনব না যেটা ক্লাস ওয়ানের জন্য কঠিন। পরীক্ষা নিলে বেছে বেছে ভালো স্টুডেন্ট নেবে- এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ক্লাস ওয়ানে আমরা ভালো-মন্দ বলছি না। আমরা শিক্ষাকে প্রায়োরিটি দিচ্ছি। সারা পৃথিবী পারচে আমরা পারব না? জানুয়ারিতে পরীক্ষা হবে। এনাফ টাইম নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি।

ভর্তি পরীক্ষাটা কি সেন্ট্রালভাবে হবে নাকি স্কুলগুলো তার যার যার মত আয়োজন করবে- প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, না না। যার যার মতো। আশা করছিলাম যে, জোনিং করে ৯০ শতাংশ ওই এলাকার জন্য এবং অন্য এলাকার জন্য ১০ শতাংশ ভর্তি করানো হবে- এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এলাকাভিত্তিক জোনিং করতে হবে। এখন যদি আমি আজকে জোনিংয়ের ঘোষণা দেই, তাহলে কালকে ভিকারুননিসার আশপাশে বাড়ি ভাড়া বেড়ে যাবে, দ্যাটস প্রবলেম।

পাঁচ বছরের বাচ্চাদের পরীক্ষার মুখে ফেলে দিচ্ছি। পৃথিবীর কোনো শিক্ষানীতি এটাকে সাপোর্ট করে না- এ বিষয়ে মন্ত্রী বলেন, আমিও সাপোর্ট করছি না। কিন্তু, সাপ্লাই ডিমান্ড কার। আপনার ডিমান্ড আছে, সাপ্লাই নেই। কি করবেন আপনি? আই বিলিভ লটারি ইজ দা সলিউশন। আর আপনি যদি প্রাইমারি স্কুলের স্টাডি করেন, আপনি দেখবেন ক্লাস থ্রিতে গিয়েও তারা সুন্দরভাবে একটি শব্দ বলতে পারে না, ক-ল আকার লা, কলা বলতে পারে না। এমনকি টিচাররাও আবার ক-ল আকার লা, অন্য প্রোনাউনসিয়েশন করে। ইট ইজ অ্যা প্রব্লেম এভরি হোয়ার, লেটস স্টার্ট ফ্রম দিস পয়েন্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here