ক্রিকেটারদের জরিমানা নিয়ে যা বললেন রিজওয়ান

0
ক্রিকেটারদের জরিমানা নিয়ে যা বললেন রিজওয়ান

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স না করায় পাকিস্তানি ক্রিকেটারদের বিশাল অঙ্কের জরিমানার কথা এর মধ্যেই প্রচার করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো। তবে জরিমানার খবর নিছক গুজব এবং এসব বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে কিছুই জানানো হয়নি বলে জানিয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘‘অনেকেই আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছেন, কিন্তু এখনো অফিশিয়াল কিছু আসেনি। পিসিবি যদি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করত যে ৫০ লাখ রূপি জরিমানা করা হয়েছে, তবেই আমি এই নিয়ে মন্তব্য করতে পারতাম।’’

ভিত্তিহীন খবরের সমালোচনা করে তিনি বলেন, ‘‘যখন অফিশিয়াল কোনো বিবৃতি নেই, তখন সংবাদমাধ্যম কীভাবে এমন দাবি করছে, তা নিয়ে আমার মনেই প্রশ্ন জাগছে।’’

বাবর আজম ও সাইম আইয়ুবদের ওয়ানডে দল থেকে বাদ দেওয়া প্রসঙ্গে রিজওয়ান বলেন, ‘‘নির্বাচক কমিটিই এর ভালো উত্তর দিতে পারবে। তাদের মিটিংয়ে কী আলোচনা হয়, তা আমার জানার কথা নয়।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন শুরুর লক্ষ্যে পাকিস্তান দল। বাংলাদেশ সফরের অপেক্ষায় তারা। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ মার্চ। একদিন পরে দ্বিতীয় দ্বিতীয় এবং ১৫ মার্চ অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে ম্যাচটি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম।

বাবর আজম, নাসিম শাহ, ফখর জামান এবং সায়েম আইয়ুবের মতো তারকাদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান। শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে এই দলটিতে একাধিক নতুন মুখ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here