ক্যালগেরিতে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি

0
ক্যালগেরিতে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি

কানাডার ক্যালগেরিতে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আগামী ১৮ এপ্রিল ডেরা ব্যাংকুয়েট হলে এ আয়োজন করবে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি।

এ উপলক্ষে আয়োজকদের উদ্যোগে ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে দিনব্যাপী অনুষ্ঠানসূচি ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইকবাল রহমান, সাধারণ সম্পাদক আসিফ হোসেন, সহ-সভাপতি আনোয়ারুল করিম হিরু ও আলমগীর দারাইন, সাবেক সভাপতি আব্দুল্লা রফিক, উপদেষ্টা জাকির হোসেন, সংগীতশিল্পী সেলিম রেজা, নীলাঞ্জনা রায়, সুবর্ণা খন্দকার, সুলতান তাইপুর, রেহানা পারভীনসহ আরও অনেকে।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই ও প্রবাস বাংলা ভয়েস। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও অনুষ্ঠানসূচি পাঠ করেন আনোয়ারুল করিম হিরু।

আয়োজকরা জানান, বৈশাখী মেলার অন্যতম আকর্ষণ থাকবে শিশু-কিশোরদের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা, যেখানে মুখোশ ও রঙিন সাজে ফুটে উঠবে বাঙালির ঐতিহ্য। দিনব্যাপী আয়োজনে থাকবে লোকজ সংস্কৃতি, আড্ডা, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।

বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে মাকসুদ-এর লাইভ কনসার্ট। তিনি ফিডব্যাক ব্যান্ডের জনপ্রিয় গানসহ আশি ও নব্বই দশকের শ্রোতাপ্রিয় সঙ্গীত পরিবেশন করবেন। পাশাপাশি স্থানীয় তরুণ শিল্পীরাও সমসাময়িক গান পরিবেশন করবেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রবাস জীবনে বাঙালিদের জন্য এই আয়োজন হবে আনন্দঘন ও স্মরণীয়। এছাড়া অনুষ্ঠানে আলবার্টা প্রাদেশিক সরকারের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here