ক্যাপিটাল মাল্টিমিডিয়ার ঈদ আয়োজন

0
ক্যাপিটাল মাল্টিমিডিয়ার ঈদ আয়োজন

ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। এই আনন্দে ঘরে বসে কিংবা অনলাইনে থাকা মানুষদের জন্য বরাবরই নাটক ও সিনেমা এবং বিনোদনমূলক অনুষ্ঠানগুলো বাড়তি আনন্দ দেয়। দর্শকদের জন্য ক্যাপিটাল মাল্টিমিডিয়া ঈদ আয়োজনে থাকছে বিভিন্ন রকমের অনুষ্ঠান।

ঈদুল ফিতরে ক্যাপিটাল ড্রামাতে ৩ নাটক

পোলার আইস্ক্রিম নিবেদিত ‘আপনজন’। নাটকটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন। জাকারিয়া শৌখিনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান নাজনিন নাহার নিহাসহ আরও অনেকে।

পোলার আইস্ক্রিম নিবেদিত নাটক ‘তোমাকে চাই’। এটি প্রচার হবে ঈদের প্রথম দিন। মাসরিকুল আলমের পরিচালনায় এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তানজিম সাইয়ারা তটিনী।

পোলার আইস্ক্রিম নিবেদিত নাটক ‘পি. ও. বক্স ১৪৪’। শিহাব শাহীনের পরিচালনায় এতে অভিনয় করেছেন তৌসিফ, মাহবুব তানজিম সাইয়ারা তটিনী।

৪টি গান নিয়ে ক্যাপিটাল মিউজিক

চাঁদরাত : ‘রমজানের রোজা শেষে’ গানটি। কণ্ঠ দিয়েছেন মাহতিম শাকিব, আতিয়া আনিসা ,শামিম হাসান , কর্নিয়া , মেজবা বাপ্পি।

ঈদের দিন : ‘মিলন হবে কত দিনে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা।

ঈদের তৃতীয় দিন : ‘প্রেমের মরা’। গানটিতে কণ্ঠ দিয়েছেন পিন্টু ঘোষ।

ঈদের পঞ্চম দিন : ‘কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন লুইপা।

এছাড়া ঈদে থাকছে ক্যাপিটাল বিউটি এন্ড লাইফস্টাইলে প্রতিদিন থাকবেন একজন বিউটি এক্সপার্ট — বিউটি টিপস দেয়ার জন্য। ক্যাপিটাল কিচেনে ঈদ আয়োজনে থাকছে ঈদের স্পেশাল রেসেপি প্রতিদিন একটি করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here