‘ক্যাটরিনা কখনও আলোচনা করে না’, ভিকির কণ্ঠে আক্ষেপ

0
'ক্যাটরিনা কখনও আলোচনা করে না', ভিকির কণ্ঠে আক্ষেপ

বলিউডের জনপ্রিয় জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। দু’জনেই খোলামেলা মেজাজে নিজেদের সম্পর্কের গল্প শেয়ার করে থাকেন। তবে এবার ভিকির মুখে শোনা গেল স্ত্রী ক্যাটরিনাকে নিয়ে এক হালকা আক্ষেপের সুর।

সম্প্রতি করিনা কাপুর খানের পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে ভিকি জানান, তাঁর অভিনীত প্রতিটি কাজ খুব মন দিয়ে খুঁটিয়ে দেখেন ক্যাটরিনা। একজন দর্শকের দৃষ্টিভঙ্গি থেকে মতামতও দেন। ভিকির কথায়, ‘ক্যাটরিনা আমার সব সিনেমা দেখে, ফিডব্যাক দেয়, এমনকি কোথায় উন্নতি করা দরকার, তাও বলে। এটা আমার জন্য অনেক উপকারী।’

তবে এখানেই ছিল ভিকির হালকা ক্ষোভ। তিনি বলেন, ‘কখনও উল্টোটা হয় না। ক্যাটরিনা কিন্তু আমার কাছ থেকে কোনো অভিনয় পরামর্শ নেয় না।’

এ মন্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। অনেকেই দাম্পত্যে এই ‘ওয়ান ওয়ে ফিডব্যাক’-এর বিষয়টিকে মজার ছলে নিচ্ছেন, কেউ কেউ আবার দেখছেন ভিকির আন্তরিকতা ও স্বচ্ছতার প্রতিফলন হিসেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here