‘কৌশলগত পারমাণবিক ভূমিকা অব্যাহত রাখবে রাশিয়া’

0
‘কৌশলগত পারমাণবিক ভূমিকা অব্যাহত রাখবে রাশিয়া’

নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হলেও কৌশলগত পারমাণবিক স্থিতিশীলতার জন্য দায়িত্বশীল পদক্ষেপ অব্যাহত রাখার কথা জানিয়েছে রাশিয়া।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, নিউ স্টার্ট চুক্তি শেষ হতে যাওয়ায় উভয় পক্ষের ক্ষেপণাস্ত্র, লঞ্চার এবং কৌশলগত ওয়ারহেডের উপর সীমা নির্ধারণের মেয়াদ শেষ হয়ে আসবে। তবে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় মস্কো কৌশলগত ভূমিকা পালন করে যাবে।

রাশিয়া স্বেচ্ছায় চুক্তির শর্তাবলী এক বছরের জন্য বাড়ানোর পরামর্শ দিয়েছিল। এর মধ্যে দিয়ে চুক্তি নিয়ে আলোচনার করার জন্য সময়ে দেওয়া হয়। যদিও এই প্রস্তাবে যুক্তরাষ্ট্রের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তারা পারমাণবিক চুক্তির সঙ্গে চীনকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে। তবে বেইজিং এই মুহূর্তে কোনে পারমাণবিক চুক্তিতে যোগ দিবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, চুক্তিটি শেষ হতে চলেছে। মস্কো এটিকে নেতিবাচকভাবে দেখছে এবং দুঃখ প্রকাশ করেছে।পরবর্তীতে কী হবে তা নির্ভর করে ঘটনাগুলো কীভাবে ঘটবে তার উপর। রাশিয়ান ফেডারেশন পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে কৌশলগত স্থিতিশীলতার বিষয়ে তার দায়িত্বশীল এবং মনোযোগী দৃষ্টিভঙ্গি বজায় রাখবে এবং অবশ্যই, সর্বদা, তার জাতীয় স্বার্থ দ্বারা সর্বাগ্রে পরিচালিত হবে বলেও জানান পেসকভ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here