কোহলির রেকর্ড ভাঙলেন ফারহান

0
কোহলির রেকর্ড ভাঙলেন ফারহান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে শ্রীলংকার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে ইতিহাস গড়লেন পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান। ভারতীয় তারকা বিরাট কোহলির এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়েছেন তিনি।

পাল্লেকেল্লে স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেন ফারহান ও ফখর জামান। ষষ্ঠ ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে কোহলির ২০১৪ সালের ৩১৯ রানের রেকর্ড ছাড়িয়ে যান ফারহান।

২৯ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান চলতি বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি অর্ধশতক ও একটি শতক করেছেন। নামিবিয়ার বিপক্ষে খেলেছেন অপরাজিত ১০০ রানের ইনিংস। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে ৬৩ ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭৩ রান করেন তিনি। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে করেছিলেন ৪৭ রান।

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে গুরুত্বপূর্ণ এই ম্যাচে পাকিস্তানের দুই ওপেনারের ঝড়ো সূচনা দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here