কুয়েতে বিমানবন্দর ও ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

0
কুয়েতে বিমানবন্দর ও ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

কুয়েতের বিমানবন্দর ও দেশটিতে অবস্থিত ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। আজ রবিবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তিনটি ড্রোন দিয়ে বিমানবন্দরটিকে লক্ষ্য করে হামলা করা হয়। এতে বিমানবন্দরের রাডার সিস্টেমে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কুয়েতের সশস্ত্র বাহিনী অতিরিক্ত পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে কুয়েতে অবস্থিত ইতালির একটি সামরিক ঘাঁটিতেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইতালির সেনাবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ব্যবহৃত ওই ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here