কুয়েতে ইউথ ফেস্টিভাল টুর্নামেন্টের উদ্বোধন

0
কুয়েতে ইউথ ফেস্টিভাল টুর্নামেন্টের উদ্বোধন

কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশ ইউথ ফেস্টিভাল বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) আল-রাই ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার এ কে এম ফরহাদ।

উদ্বোধন শেষে তিনি প্রবাসীদের অংশগ্রহণে এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন এর পরিচালনায় সংগঠনের আহ্বায়ক মীর মোসারফ হোসেন, সংগঠনের (ভারপ্রাপ্ত) সভাপতি সারোয়ার্দী, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, টুর্নামেন্টের আয়োজক কমিটির উপদেষ্টা মণ্ডলী সোয়েব আহমেদ, মাইন উদ্দিন মাইন, আক্তারুজ্জামান শামস, সফিকুল ইসলাম সফিক, যুগ্ম আহ্বায়ক জায়েদুর রহমান, সেলিম খান, সদস্য লিটন মিয়াজী, ফায়েজ রহমান সুমন, ইসমাইল সোবহানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এবারের টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশীদের ১০টি দল অংশ নিয়েছে। অংশগ্রহণকারী দলগুলো হলো, বাংলাদেশ ইলেভেন, জিলিব প্রবাসী ক্রিকেট ক্লাব, খুলনা টাইটান্স, বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, আই আই ওয়াই স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ লিজেন্ডস, বি-বাড়িয়া একাদশ, জিলিব নাইট রাইডার্স, বেঙ্গল অ্যাভেঞ্জার ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আগামী ১২ ডিসেম্বর সোলাইবিয়ার কুয়েত ক্রিকেট ক্লাবের গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। পুরো আয়োজনের মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত।

আয়োজকরা জানান, প্রতিষ্ঠাকাল থেকে জাতীয় দিবসসহ নানা আয়োজনে সাড়া জাগিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। প্রবাসীদের মাঝে সৌহার্দ্য বৃদ্ধি এবং আন্তর্জাতিক মান বজায় রাখতেই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। 

শুধু বাংলাদেশিই নয়, অংশ নেয় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানসহ বিভিন্ন দেশের প্রবাসী ক্রিকেটাররা। ভবিষ্যৎ আয়োজনগুলো আরও সমৃদ্ধ করতে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন তারা।খেলায় অংশ নিয়ে নিজেদের উচ্ছ্বাসের কথা জানান অংশগ্রহণকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here