বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান সাবিতা এন্টারপ্রাইজের আয়োজনে কুয়ালালামপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি, ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিদের সম্মানে কুয়ালালামপুরের বুকিত বিন্তাং এলাকার একটি রেস্তোরার হলরুমে বুধবার সন্ধ্যায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মো. বাদল কারারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা আলহাজ দাতো আবদুল জলিল লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও কমিউনিটির সিনিয়র নেতা প্রকৌশলী বাদলুর রহমান খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবু বকর সিদ্দিক, ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মো. কাজী সালাউদ্দিন, আমিনুল ইসলাম রতন, মো. জসিম উদ্দিন, আসাদুজ্জামান মাসুম, মঞ্জু খা, আলী খান জুয়েল, মিজানুর রহমান সুমন, আনোয়ার হোসেন সেলিম, মো. মানিক, মো. খবির খান, জোসেবুল আলম বিপ্লব, মো. শরীফ, বাবু সরকার, মিরাজ মাঝি, হুমায়ুন মাল, মো. সুমন হোসেনসহ কমিউনিটি, ব্যবসায়ী ও প্রবাসীদের প্রায় শতাধিক অতিথি।
উপস্থিত অতিথিরা প্রবাসে এমন ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান। ইফতার মাহফিলে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

