কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির মৃত কচ্ছপ

0
কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির মৃত কচ্ছপ

পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির একটি মৃত কচ্ছপ।

বৃহস্পতিবার বিকেলে সৈকতের বালিয়াড়িতে কচ্ছপটির মরদেহ দেখতে পান স্থানীয়রা।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রায় ৩০ থেকে ৩৫ কেজি ওজনের কচ্ছপটির মরদেহ হোটেল সিভিউ সংলগ্ন সৈকতের বালিয়াড়িতে ভেসে আসে। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি উদ্ধার করেন।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন ‘উপারা’র যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, বারবার বিপন্ন প্রজাতির কচ্ছপের মৃতদেহ সৈকতে ভেসে আসা সামুদ্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। এ ধরনের ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে দ্রুত বৈজ্ঞানিক গবেষণা ও পর্যবেক্ষণ প্রয়োজন।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, দুর্গন্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে কচ্ছপটির মরদেহ মাটি চাপা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here