কুমিল্লায় শিশুদের কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। এছাড়া ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকালে স্বেচ্ছাসেবী সংগঠন অভিপ্রায় নগরীর কান্দিরপাড় এলাকার একটি রেস্তোরাঁয় এই আয়োজন করে।
অভিপ্রায়ের সাধারণ সম্পাদক অ্যাড. জাফর আলী ও কবি শিপন হোসেন মানবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইন কমিশনের সচিব সৈয়দ আজাদ সুবহানী। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম,সাংস্কৃতিক সংগঠক জহিরুল হক দুলাল। এড়াছ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভিপ্রায় সংগঠনের সভাপতি অ্যাড. বিমল কৃষ্ণ দেবনাথ।
অনুষ্ঠানে শিশুদের কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়া কুমিল্লার পিপি অ্যাড. কাইমুল হক রিংকু, জিপি অ্যাড. মো. তারেক আবদুল্লাহ, কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি মো. সহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান ও কুমিল্লার প্রথম নারী আইনজীবী সামছুন নাহার বেগমকে সংবর্ধনা দেওয়া হয়।

