কুড়িগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

0
কুড়িগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ রিমেজকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তানভীর আহমেদ রিমেজ উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের বদরুল আলমের ছেলে। তানভীর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উলিপুর উপজেলা শাখার সহ-সভাপতি ছিলেন।
‎‎
পুলিশ জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরশহরের ব্যাংকের সামনে থেকে তানভীরকে গ্রেফতার করা হয়। তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করে আসছিল বলে গোপন সূত্রে জানা যায়। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের তুলে নিয়ে তাদের মারধরের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এরপর তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।‎

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তানভীরকে আদালতের মাধ্যমে সন্ধ্যায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here