কিয়েভ শর্তে রাজি না হলে হামলা চলবে: ক্রেমলিন

0
কিয়েভ শর্তে রাজি না হলে হামলা চলবে: ক্রেমলিন

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় আবুধাবিতে আলোচনায় অংশ নিয়েছেন উভয় দেশের নেতারা। তবে কিয়েভ মস্কোর শর্তে সম্মত না হলে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ক্রেমলিন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এএফপিসহ সাংবাদিকদের আক্রমণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিয়েভ সরকার যথাযথ সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত, বিশেষ সামরিক অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে দেশটির রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত অ্যাট-লার্জ রোডিয়ন মিরোশনিক ইজভেস্টিয়াকে বলেছেন, একটি জ্বালানি যুদ্ধবিরতির পটভূমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে আবুধাবিতে শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনে পৌঁছেছেন ন্যাটো মহাসচিব মার্ক রুট। তিনি শান্তির জন্য কঠোর সিদ্ধান্তের প্রয়োজন হবে বলে জানান। সেই সাথে সব পক্ষকে স্থিতিশীলতার জন্য এক হওয়ার আহ্বান জানান।

যেকোনো চুক্তির পূর্বশর্ত হিসেবে মস্কো দাবি করছে, কিয়েভ ডনবাসের কিছু অংশ থেকে তার সৈন্য প্রত্যাহার করবে, যার মধ্যে বিশাল প্রাকৃতিক সম্পদের উপরে অবস্থিত শক্তিশালী শহরগুলো অন্তর্ভুক্ত। সেই সাথে এটি রাশিয়ার সম্পদ বলেও আন্তর্জাতিক স্বীকৃতি চায় মস্কো।

সূত্র: এএফপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here