কালিহাতীতে কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত

0
কালিহাতীতে কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নাঈম ইসলাম নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাঈম ইসলাম ওই গ্রামের ওসমান গনির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার রামদেবপুর কবরস্থানের জমি নিয়ে আড়াই মাস ধরে দুই পক্ষের বিরোধ চলে আসছে। ইতঃপূর্বে একাধিকবার ঝগড়া ও হামলার ঘটনা ঘটে। গত ঈদেও দুই গ্রুপ আলাদাভাবে ঈদের নামাজ আদায় করে।

তবে ঘটনার একদিন আগে (মঙ্গলবার) রাতে তাদের মধ্যে পুনরায় ঝগড়া ও হামলার ঘটনা ঘটে। এর জেরে বুধবার সকালেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে নাইমসহ অন্তত ৬ জন আহত হন। পরে নাঈমসহ দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জানান, কবরস্থানের জমিসংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here