কারিগরির বেসিক সার্টিফিকেট কোর্সের রেজিস্ট্রেশন শুরু ৮ ফেব্রুয়ারি

0
কারিগরির বেসিক সার্টিফিকেট কোর্সের রেজিস্ট্রেশন শুরু ৮ ফেব্রুয়ারি

জাতীয় দক্ষতামান ৩৬০ ঘণ্টার বেসিক সার্টিফিকেট কোর্স শিক্ষাক্রমের জানুয়ারি-মার্চ ২০২৬ সেশনের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

বোর্ডের সচিব মো. আল মাসুদ করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ মাস মেয়াদি এই কোর্সের ডাটা এন্ট্রি প্রক্রিয়া আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

এতে বলা হয়েছে, পেমেন্ট ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে ২২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে। এছাড়া, আগামী ১ মার্চ থেকে ৫ মার্চের মধ্যে ফাইনাল লিস্ট ও রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করা যাবে।

ফি ও যোগ্যতা বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি শিক্ষার্থীর জন্য রেজিস্ট্রেশন, পরীক্ষা ও সনদপত্র ফি বাবদ সর্বমোট ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই কোর্সে ভর্তির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি বা জেএসসি/জেডিসি পাস নির্ধারণ করে দেওয়া হয়েছে।

আসন সংখ্যা ও নিয়মাবলী সম্পর্কে বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ট্রেডে মোট আসন সংখ্যা হবে ৫০টি। এর মধ্যে মূল আসন ৪০টি এবং ড্রপআউট আসন ১০টি। তবে কোনো ট্রেডে শিক্ষার্থীর সংখ্যা পাঁচজনের কম হলে সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

অনলাইন প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানসমূহকে বোর্ডের ই-সেবা প্ল্যাটফর্ম (btebesheba.gov.bd) ব্যবহার করে লগইন প্রক্রিয়ার মাধ্যমে এই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই এ-ফোর সাইজের ১০০ জিএসএম অফসেট কাগজে রঙিন প্রিন্ট করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভর্তি ও রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে (www.bteb.gov.bd) পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here