রমজানে আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের আদর্শকে সামনে রেখে কানাডার ক্যালগেরি’র সেলেসটিয়া প্রোডাকশন হাউজের উদ্যোগে পিয়ারলেস ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। এ সময় উপস্থিত ছিলেন সেলেসটিয়া প্রোডাকশন হাউজের কর্ণধার ডা. গুলশান আক্তার ও ইন্জিনিয়ার জাহিদুল আলম। ইফতার পার্টিতে বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেলেসটিয়া প্রোডাকশন হাউজের কর্ণধার ডা. গুলশান আক্তার জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও রমজানের পবিত্রতা তুলে ধরে প্রতিবছরই আমরা এই আয়োজন করে থাকি। পবিত্র রমজানে বিশ্বের সবার সুখ শান্তি কামনা করি।
ইফতারের পর প্রবাসীরা সবাই যখন ভালবাসা আর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলিত হয় একে অপরের সাথে, পুরো পরিবেশ পরিণত হয় এক খণ্ড বাংলাদেশে।

