কানাডার ক্যালগেরিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

0
কানাডার ক্যালগেরিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি (BCAOC)-এর উদ্যোগে ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে কমিউনিটির উপস্থিত সকলের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণে দিনটি আনন্দঘন পরিবেশে পালিত হয়। অনুষ্ঠানে নারীর অধিকার, সমাজে নারীর ভূমিকা এবং তাদের অবদানের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, একটি সুস্থ ও উন্নত সমাজ গঠনে নারীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তারা নারীর ক্ষমতায়ন ও সম্মান নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে নিয়ে ইফতারের আয়োজন করা হয়। পরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here