কাদিরাবাদ সেনানিবাসে বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

0

কাদিরাবাদ সেনানিবাসে বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ জুলাই ২০২৩) নাটোর জেলার কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং এ সম্মেলনের আয়োজন করা হয়। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এসময় তিনি কোর অব ইঞ্জিনিয়ার্স এর গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা স্মরণ করেন এবং আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে এই কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানান। এছাড়াও, দেশ ও জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে কোর অব ইঞ্জিনিয়ার্স এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন সেনাবাহিনী প্রধান।

সম্মেলনে সেনাবাহিনী ও কোর অব ইঞ্জিনিয়ার্স এর জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাবৃন্দ এবং সকল ইউনিট অধিনায়কগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here