কাতারের রাস লাফান উপকূলের কাছে একটি জাহাজে অজ্ঞাত স্থান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা ঘটেছে। এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও। খবর আল-জাজিরার।
সংস্থাটি এক বিবৃতিতে জানায়, রাস লাফান থেকে প্রায় চার নটিক্যাল মাইল (প্রায় ৭ কিলোমিটার) পূর্বে এ ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে বলা হয়েছে, একটি জাহাজ অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে এ হামলায় জাহাজে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ও জাহাজে থাকা কোনো নাবিক হতাহত হননি। সবাই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
এদিকে, ঘটনাটির তদন্ত চলমান রয়েছে। ইউকেএমটিও আশপাশ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে এবং কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে তা দ্রুত সংস্থাটিকে জানানোর আহ্বান জানিয়েছে।

