কাতারে আতঙ্কের মধ্যে প্রবাসীদের ঈদ উদযাপন

0
কাতারে আতঙ্কের মধ্যে প্রবাসীদের ঈদ উদযাপন

চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে চরম আতঙ্কের মধ্যে প্রবাসীদের ঈদ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

বিধিনিষেধের কারণে খোলা আকাশে বা ঈদগাহ মাঠে এবার জামাত অনুষ্ঠিত হয়নি। শুধুমাত্র মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

কাতার প্রবাসীরা সরকারি নিরাপত্তামূলক নির্দেশনা মেনে ভোর ৫টা ৫৩ মিনিটে জামাতে অংশগ্রহণ করেন। নামাজের আনুষ্ঠানিকতা ১৫ মিনিটের মধ্যে শেষ করার নির্দেশনা ছিল।

নামাজ শেষে প্রবাসী বাংলাদেশিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান। এছাড়া প্রবাসী বাংলাদেশিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here