কলাপাড়ায় শিক্ষকের বাড়ি ‘পাখির অভয়াশ্রম’ ঘোষণা

0
কলাপাড়ায় শিক্ষকের বাড়ি ‘পাখির অভয়াশ্রম’ ঘোষণা

পটুয়াখালীর কলাপাড়ার শিক্ষক আখতারুজ্জামানের বাড়িকে পাখির অভয়াশ্রম হিসেবে ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের বাড়িতে ‘দেশীয় ও পরিযায়ী পাখির কলোনী’ নামের একটি সাইনবোর্ড সাঁটিয়ে বাড়িটির নামকরণ করা হয় ‘বিহঙ্গ বিলাস’।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক, পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন ও অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

নিরাপদ আশ্রয় ও পরম মমতার কারণে দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামানের বাড়িতে বাসা বানিয়ে বসবাস করছে হাজারো পাখি-পাখালি। প্রতিনিয়ত সাদা বক, পানকৌড়ি আর বাদুড়ের কিচিরমিচির শব্দে মুখরিত থাকে বাড়িটি। পাখির এ আবাসস্থল নিয়ে গত বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়াসহ প্রিন্ট ও অনলাইন এডিশন এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশের পর এমন পদক্ষেপ নিল সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here