কলাপাড়ায় রাখাইন ধর্মগুরুর শেষকৃত্য সম্পন্ন

0
কলাপাড়ায় রাখাইন ধর্মগুরুর শেষকৃত্য সম্পন্ন

অশ্রুসিক্ত চোখে রাখাইন সম্প্রদায়ের ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরোকে বিদায় জানানো হয়েছে। শনিবার বিকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামে রাখাইন বৌদ্ধ বিহার সংলগ্ন মাঠে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় শতাধিক আতশবাজির মাধ্যমে তার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করা হয়।

তিন দিনব্যাপী এই শেষকৃত্য অনুষ্ঠানে বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা থেকে ধর্মগুরুসহ হাজারো রাখাইন নর-নারী অংশ নেন। অনুষ্ঠানে স্থানীয় অন্যান্য ধর্মের মানুষও উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় ভিক্ষু সংঘের পিন্ডদান, দেশনা প্রদান, ছন্দোগুণ পাঠ, রথ পরিক্রমা ও আলং নৃত্য অনুষ্ঠিত হয়।

অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটির সহ-সভাপতি মংখেলহ্লা জানান, বরিশাল বিভাগের সংঘরাজ ও তুলাতলীপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উকোইন্দা মহাথেরো ২০২৫ সালের ১৭ ডিসেম্বর পরলোকগমন করেন। মৃত্যুর পর ৯৯ দিন বিশেষ ব্যবস্থায় তার মরদেহ বিহারে রাখা হয়। পরে ১০০ দিনের মাথায় শনিবার বিকালে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here