কলমাকান্দায় পানিতে ডুবে এক বছরের শিশুর মৃত্যু

0
কলমাকান্দায় পানিতে ডুবে এক বছরের শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুকুরে ডুবে সায়ফা আক্তার (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার পোগলা ইউনিয়নের টেঙ্গা বটতলা গ্রামে এ ঘটনা ঘটে। সায়ফা ওই গ্রামের শাহিন মিয়ার কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। এ সময় খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।

দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ সিদ্দিক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here