জেলা কর আইনজীবী সমিতি, কুমিল্লার বার্ষিক সাধারণ সভা শনিবার কর ভবনের আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ লুৎফুর রহমান রাজনের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমূল হক রিংকু। বিশেষ অতিথি ছিলেন কর আইনজীবী ও সাবেক পিপি অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলম। বক্তব্য রাখেন সিনিয়র কর আইনজীবী আশরাফ উদ্দিন রহমত, সিনিয়র অ্যাডভোকেট জসীমউদ্দিন চৌধুরী শিশু, মো. লিয়াকত আলী এবং স্পেশাল পিপি একেএম মাহবুবুল হক খন্দকারসহ অন্যান্য নেতারা।
সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সদস্য সচিব অ্যাডভোকেট মনিরুল ইসলাম। আলোচনায় অংশ নেন যুগ্ম-আহ্বায়ক মোঃ আবুল মিয়া, কর আইনজীবী হামিদ তালুকদার, মোঃ বাবর মিয়া, কামাল আহমদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট ইফতেখার হোসেন।
সভায় নবীন কর আইনজীবীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। পটপরিবর্তনের পর এবারই সর্বাধিক সংখ্যক আইটিপি ও অ্যাডভোকেট কর আইনজীবী হিসেবে যুক্ত হওয়ার সুযোগ পান।
এছাড়া সদস্য কল্যাণ তহবিল গঠন, সদস্য চাঁদা বৃদ্ধি এবং সংগঠন শক্তিশালীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় সাধারণ সম্পাদকের উপস্থাপিত প্রতিবেদন এবং অডিটকৃত আর্থিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

