জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও এআই প্রশিক্ষক রবিন রাফান -এর চতুর্থ বই “এআই পাওয়ার্ড কন্টেন্ট ক্রিয়েটর” প্রকাশ পেয়েছে। বইটি মূলত মোবাইল-ভিত্তিক ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া কনটেন্ট প্রোডাকশন এবং এআই সহায়ক কনটেন্ট উন্নয়ন পদ্ধতি নিয়ে প্রণীত একটি কাঠামোবদ্ধ নির্দেশনামূলক গ্রন্থ।
বইমেলার বর্ষাদুপুর এর ৮২৮ ও ৮২৯ নাম্বার স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
বইটিতে ইউটিউব কেন্দ্রিক ভিডিও এডিটিং অ্যাপ ‘ইউটিউব ক্রিয়েট’, ‘ইন্সটাগ্রাম এডিট’ অ্যাপ ব্যবহার করে শর্ট-ফর্ম ভিডিও প্রোডাকশন, CapCut–এর পূর্ণাঙ্গ টিউটোরিয়াল, থাম্বনেইল ডিজাইন, নিশ-ভিত্তিক ব্র্যান্ডিং এবং প্ল্যাটফর্ম-সংবেদনশীল কনটেন্ট উপস্থাপনা নিয়ে বিস্তারিত গাইডলাইন অন্তর্ভুক্ত করা হয়েছে।
বইটির লক্ষ্য হলো একজন কনটেন্ট ক্রিয়েটর যেন নিজস্ব মোবাইল ডিভাইস ব্যবহার করেই প্রফেশনাল মানের ভিডিও তৈরি, এডিটিং, থাম্বনেইল ডিজাইন এবং প্ল্যাটফর্মভিত্তিক প্রকাশনা কৌশল আয়ত্ত করতে পারেন।
প্রকাশনা সংস্থা বর্ষা দুপুর প্রকাশন ও স্টুডেন্ট ওয়েজ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশফিকুল্লাহ বলেন, “বর্তমান সময়ে কনটেন্ট ক্রিয়েশন ও AI-ভিত্তিক দক্ষতা উন্নয়নের চাহিদা দ্রুত বাড়ছে। রবিন রাফানের এই বইটি দেশীয় বাজারে ইতোমধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ইংরেজি সংস্করণ প্রকাশের মাধ্যমে বৈশ্বিক পাঠকরাও এখন সরাসরি এ বই থেকে উপকৃত হতে পারবেন বলে আমরা আশাবাদী।”

