কক্সবাজার মেরিন ড্রাইভে মোটরসাইকেল আরোহী নিহত

0
কক্সবাজার মেরিন ড্রাইভে মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ জানিয়েছেন, পুলিশ লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নিয়েছে।
নিহত অলি উল্লাহ টেকনাফের সাবরাং করাচি পাড়ার বাসিন্দা এবং গুরুতর আহত আমির সাবরাং ইউপির সিকদার পাড়ার বাসিন্দা।

জানা গেছে, ট্যুরিস্ট জিপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী অলি উল্লাহ রাস্তায় পড়ে যায়। এতে তার চোখ আর মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়।

অন্যদিকে মোটর সাইকেল চালক হাতে ও মাথায় গুরুতর আঘাত পায়। পরবর্তীতে পথচারীদের সহযোগিতায় দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অলি উল্লাহকে মৃত ঘোষণা করেন এবং অন্যজন চিকিৎসাধীন রয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here