কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

0
কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কক্সবাজারের রামুতে এক যুবক ট্রেনে কাটা পড়ার ফলে মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ফকিরামুরা মাদ্রাসা সংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোঃ তাহমিদুল ইসলাম তৌহিদ (২১)। তিনি কক্সবাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের নুনিয়াছড়া এলাকার মোঃ শেফায়েত উল্লাহ এর ছেলে।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা জানান, চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ওই যুবকের দুই পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত যুবককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, রামুর রেললাইনের সংযোগ সড়কসহ বিভিন্ন পয়েন্টে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। রেললাইনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় মানুষের জীবন প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে পড়ে। তারা ফেন্সিং, সতর্কীকরণ সাইনবোর্ড এবং গেইটম্যান নিয়োগের দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here