কক্সবাজারে অস্ত্র-গোলাবারুদসহ আটক ৮

0
কক্সবাজারে অস্ত্র-গোলাবারুদসহ আটক ৮

কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদ আট জনকে আটক করা হয়েছে। মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৪ সন্ত্রাসী আটক। সোমবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক মহেশখালী থানাধীন দক্ষিণ ঝাপুয়া সংলগ্ন বুইজ্জার জোড়া ঘোনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা গোলা, ২ রাউন্ড ফাঁকা গোলা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ৩টি দেশীয় অস্ত্রসহ ৪ জন সন্ত্রাসীকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তিরা বিভিন্ন নাশকতাম‚লক কর্মকাÐের মাধ্যমে লবণের মাঠ দখলসহ জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। জব্দকৃত আলামত ও আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে সোমবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ পদাতিক ব্রিগেড অধীনস্থ ৯ ই বেঙ্গল-এর একটি টহল দল অস্ত্র, হত্যা, মাদক, ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসী আব্দুল হাকিম নিখিলকে গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। 
অভিযান পরিচালনার পূর্বেই বিষয়টি জানতে পেরে শীর্ষ সন্ত্রাসী আব্দুল হাকিম নিখিল কৌশলে উক্ত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। তবে অভিযানের এক পর্যায়ে তার চার জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সহযোগীরা হলো  মোঃ আব্দুল্লাহ, মোঃ সিরাজুল হক, আমজাদ হোসেন, সাইফুল ইসলাম। 
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজন সহযোগীর সন্ধানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে উক্ত ব্যক্তি তার বাসার ভবন হতে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং সে বর্তমানে হাসপাতালের পুলিশি প্রহরায় রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ২ পদাতিক ব্রিগেড অধীনস্থ ৯ ই বেঙ্গল-এর টহল দল কর্তৃক অভিযানে গ্রেপ্তারকৃত সকল ব্যক্তিকে যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here