ওয়েস্ট ইন্ডিজ সফরে ‘ব্যাগি গ্রিন’ টুপি হারিয়ে অস্বস্তিতে কামিন্স

0
ওয়েস্ট ইন্ডিজ সফরে ‘ব্যাগি গ্রিন’ টুপি হারিয়ে অস্বস্তিতে কামিন্স

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে গিয়ে অদ্ভুত পরিস্থিতির মুখে পড়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। দলের ঐতিহ্যবাহী ‘ব্যাগি গ্রিন’ টুপিটি হারিয়ে ফেলেছেন তিনি।

অস্ট্রেলিয়ান ক্রিকেটে ‘ব্যাগি গ্রিন’ টুপি শুধু একটি অংশ নয়, বরং সম্মান আর ইতিহাসের প্রতীক। টেস্ট অভিষেকের সময় খেলোয়াড়রা এই টুপি গ্রহণ করেন, এবং তা ক্যারিয়ারের শেষ পর্যন্ত গর্বের সঙ্গে ব্যবহার করেন।

কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে টসের সময় দেখা যায়, কামিন্স মাথায় পরেছেন একটি পুরনো, ক্ষয়ে যাওয়া টুপি। তখনই গুঞ্জন শুরু হয় আসলে কী ঘটেছে? পরে জানা যায়, কামিন্সের আসল ‘ব্যাগি গ্রিন’ টুপিটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি একটি নতুন টুপিও প্রস্তুত ছিল, তবে সেটিও হারিয়ে যাওয়ায় বাধ্য হয়ে পুরনো টুপিতে টস করতে নামেন তিনি।

অন্যদিকে, ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ হারের জন্য দায়ী করেছেন আম্পায়ারদের কিছু বিতর্কিত সিদ্ধান্তকে। তার দাবি, গুরুত্বপূর্ণ সময়ে কয়েকটি সিদ্ধান্ত তাঁদের বিপক্ষে যাওয়ায় ম্যাচ হাতছাড়া হয়।

তবে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here