বেশ কয়েকদিন ধর চলা উত্তেজনার মধ্যেই ওমানে পারমাণবিক আলোচনায় অংশ নিচ্ছে ওয়াশিংটন এবং তেহরান। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় এই বৈঠকের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব।
তবে বৈঠকের আগে ইরানের স্বার্থ রক্ষায় সমর্থন আবারও পুনর্ব্যক্ত করেছে বেইজিং। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইরানের প্রতি ‘একতরফা হুমকির’ বিরোধিতা করেছে।
কাতারভিক্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বেইজিং ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, জাতীয় মর্যাদা এবং বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সমর্থন করে। আগামীতেও আঞ্চলিক স্থিতিশীলতা, দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
ইরানের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আজ স্থানীয় সময় সকাল ১০ টায় ওয়াশিংট ও তেহরানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে উভয় পক্ষের নেতারা ওমানে অবস্থান করছেন।

