ওমানে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের বার্তা দিল দূতাবাস

0
ওমানে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের বার্তা দিল দূতাবাস

মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে ওমানে বসবাসকারী সব বাংলাদেশি নাগরিককে সতর্কতা অবলম্বন এবং ওমানি কর্তৃপক্ষের জারি করা সমস্ত সুরক্ষা নির্দেশাবলী ও পরামর্শ কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দিয়েছে মাস্কাটের অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সোমবার দূতাবাসের এক নির্দেশনামূলক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের প্রতি এই পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিড়ম্বনা এড়াতে বিমানবন্দরে যাওয়ার আগে সব যাত্রীকে তাদের সংশ্লিষ্ট বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের কাছ থেকে ফ্লাইটের হালনাগাদ তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

ওমানি কর্তৃপক্ষ ওমানের নাগরিক ও বাসিন্দাদের সামরিক স্থাপনা বা নিরাপত্তা সরঞ্জামের ছবি তোলা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে শুধুমাত্র অফিসিয়াল বা সরকারি উৎস থেকে তথ্য সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ওমানে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে দূতাবাসের নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে: +৯৬৮ ৯১৯৮০৬২১, +৯৬৮ ৯১৯৯৭৮৫২।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here