এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

0
এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ২ টার দিকে দুইজনের কাছে ঈদ উপহার হিসেবে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। পরে ওই ব্যবসায়ীরা চাঁদার বিষয়টি উপজেলা সহকারী কমিশারকে জানালে কার্যালয়টির অফিসিয়াল ফেসবুকে একটি সতর্কমূলক স্ট্যাটাস দেওয়া হয়।

বিকেলে এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাভিদ সারওয়ার বলেন, দুপুরে এসিল্যান্ড পরিচয়ে এক ব্যবসায়ীর কাছে ৩০ হাজার এবং অপর ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছে প্রতারকরা। তিনি এবং তার কার্যালয় সম্পূর্ণ অনিয়ম ও দুর্নীতিমুক্ত। কাউকে চাঁদা না প্রদানের জন্য ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 

তার ভাষ্য, ব্যবসায়ীদের নিরাপত্তা ও তদন্তের স্বার্থে পরিচয় ও নাম্বার এখনই প্রকাশ করা হচ্ছে না।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, এসিল্যাণ্ডের কথা বলে ফোনে চাঁদা দাবির বিষয়টি নজরে এসেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here