এসআইসিআইপি–বিকেএমইএ প্রোগ্রামের আওতায় সনদ পেল ৩৬২ প্রশিক্ষণার্থী

0
এসআইসিআইপি–বিকেএমইএ প্রোগ্রামের আওতায় সনদ পেল ৩৬২ প্রশিক্ষণার্থী

এসআইসিআইপি–বিকেএমইএ প্রোগ্রামের আওতায় পরিচালিত তিন মাসব্যাপী পাঁচটি কোর্স সফলভাবে সম্পন্ন করায় মোট ৩৬২ জন প্রশিক্ষণার্থীকে সনদ দেওয়া হয়েছে। এ প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য হলো বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের জন্য দক্ষ জনবল তৈরি করা। প্রশিক্ষণার্থীরা আইএআরটি ঢাকা ও আইএআরটি নারায়ণগঞ্জ—এই দুইটি প্রশিক্ষণ কেন্দ্রে তাদের কোর্সগুলো সম্পন্ন করেন।

এ উপলক্ষে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জে বিকেএমইএ ভবনে এক সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআইসিআইপি’র অতিরিক্ত সচিব ও এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর (ইপিডি) মোহাম্মদ ওয়ালিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (ডিইপিডি–প্রোগ্রাম ম্যানেজমেন্ট) মো. মাহফুজুল আলম খান, উপসচিব (এইপিডি–প্রোগ্রাম ম্যানেজমেন্ট) ড. মো. মতিউর রহমান এবং উপসচিব (এইপিডি–প্রোগ্রাম ম্যানেজমেন্ট) মৌরীন করিম।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। 

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন বিকেএমইএ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদ। 

এছাড়াও বিকেএমইএ পরিচালনা পর্ষদের অন্যান্য সম্মানিত সদস্য ও তৈরি পোশাক কারখানার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসআইসিআইপি–বিকেএমইএ প্রোগ্রামের আওতায় পাঁচটি মিড-লেভেল ম্যানেজমেন্ট কোর্স পরিচালনা করা হয়। 

কোর্সগুলো হলো—অ্যাপারেল মার্চেন্ডাইজিং, প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সোশ্যাল অ্যান্ড ইনভার্নমেন্টাল কমপ্লায়েন্স ফর আরএমজি,  অ্যাডভান্সড গার্মেন্টস প্রোডাকশন অ্যান্ড লিন ম্যানেজমেন্ট, ট্রেড অ্যান্ড বিজনেস রিলেশনস ম্যানেজমেন্ট। এসব কোর্সে যেকোনো বিষয়ে স্নাতক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং সমমানের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারেন।

তিন মাসব্যাপী এসব কোর্স আইএআরটি ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তিনটি প্রশিক্ষণ ইনস্টিটিউটে পরিচালিত হচ্ছে, যা দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশের তৈরি পোশাক খাতের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here