এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ স্থগিত

0
এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ স্থগিত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যেজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্বাভাবিক জীবনযাত্রার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও এর প্রভাব পড়েছে।

এমন পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের আগামী দু’দিনের (সোমবার ও মঙ্গলবার) ম্যাচ স্থগিত করেছে মহাদেশীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা (এএফসি)। নতুন সূচি পরে ঘোষণা করা হবে। নতুন সূচি পরে ঘোষণা করা হবে।

রবিবার (১ মার্চ) এক বিবৃতিতে এশিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, ‘তাৎক্ষণিকভাবে আমরা পরিবর্তিত পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছি এবং পাশাপাশি খেলোয়াড়, দল, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’

সংযুক্ত আরব আমিরাত ও কাতারে রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যেখানে খেলার কথা ছিল স্বাগতিক দেশ, সৌদি আরব ও ইরানের দলগুলো।

আগামীকাল সোমবার (২ মার্চ) কাতারে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সৌদি আরবের ক্লাব আল-আহলি ও স্বাগতিক ক্লাব আল-দুহাইল মুখোমুখি হতো। একইদিন সংযুক্ত আরব আমিরাতের শাবাব আল-আহলি নিজেদের মাঠে আতিথ্য দিত ইরানের ট্রাক্টর এফসিকে। পরবর্তীতে মঙ্গলবার (৩ মার্চ) কাতারের আল-সাদ ও সৌদি আরবের আল-হিলাল এবং সংযুক্ত আরব আমিরাতের আল-ওয়াহদা মুখোমুখি হওয়ার কথা ছিল সৌদি আরবের  আল-ইত্তিহাদের।

এদিকে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২–এর কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) কাতারের আল-আহলি নিজেদের মাঠে জর্ডানের আল-হুসেইনকেকে আতিথ্য দেওয়ার কথা ছিল। এরপরের দিন পূর্বনির্ধারিত আরব আমিরাতের আল-ওয়াসল ও সৌদি আরবের আল-নাসরের ম্যাচও মাঠে গড়াবে না। তবে এই দুই প্রতিযোগিতার পূর্বাঞ্চলীয় অংশের ম্যাচগুলো নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here