এবার পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

0
এবার পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ধর্ষক আনোয়ারকে (৪৮) আটক করেছে পুলিশ। রবিবার (২৪  মে) দুপুরের দিকে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। 

ফতুল্লার পশ্চিম তল্লা জসিম মিয়ার ভাড়াটিয়া বাসায় এই ঘটনা ঘটে। আটককৃত আনোয়ার জামালপুর জেলার ইসলামপুর থানার ধনতলা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। 

ভুক্তভোগী শিশুটির মা জানায়, অভিযুক্ত ধর্ষক আনোয়ার ও তারা একই বাসায় পাশাপাশি রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। তারা সকালে শিশুটিকে বাসায় রেখে নিজ নিজ কর্মস্থলে চলে যায়। ঈদের কারণে পাশ্ববর্তী রুমের ভাড়াটিয়াদের অধিকাংশরাই গ্রামের বাড়িতে চলে যায়। ফলে বাড়িটি প্রায় ফাঁকা ছিলো। সে সুযোগে তার মেয়েকে আনোয়ার ধর্ষণ করে। তিনি জানান, রাত আটটাট দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরে এলে তার মেয়ে তাকে ধর্ষণের বিস্তারিত ঘটনা খুলে বলে। 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম বলেন, নির্যাতিত শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here