এবার কাপাসিয়ায় ‘কৃষকের ঈদ আনন্দ’

0
এবার কাপাসিয়ায় ‘কৃষকের ঈদ আনন্দ’

এবার গাজীপুরের কাপাসিয়ায় ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠান ধারণ করা হয়েছে। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিতে হয়েছে অনুষ্ঠানটির দৃশ্যধারণ।

প্রতি ঈদে চ্যানেল আইয়ে প্রচার হয় এই অনুষ্ঠানটি। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় এই অনুষ্ঠানটি দেখা যাবে ঈদের পরদিন বিকেল সাড়ে ৪টায়।

এবারে খেলাধুলার অংশটি ধারণের জন্য কাপাসিয়াকে বেছে নেয়ার কারণ হিসাবে শাইখ সিরাজ জানান, বাংলাদেশে আমিষ চাহিদা পূরণ এবং কৃষি ভিত্তিক অর্থনীতির বিকাশে পোল্ট্রি শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। হাকিম আলীর মৎস্য খামার এবং মিসেস জামানের মুরগির খামারের প্রচারণায় চাকরির পিছনে না ছুটে তরুণরা ফিরেছিলো গ্রামে।

তিনি আরও বলেন, তাদের হাতেই ধীরে ধীরে কুটির শিল্প থেকে আজকে ৪০ হাজার কোটি টাকার বিশাল পোল্ট্রি শিল্পখাত তৈরি হয়েছে। সম্ভাবনার সেই গল্প তুলে ধরতেই এবারের কৃষকের ঈদ আনন্দ।

এই অনুষ্ঠানে খেলাধুলার পাশাপাশি থাকছে আকর্ষণীয় বিষয় নিয়ে নানারকম প্রামাণ্যচিত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here