এক ইলিশ বিক্রি হল ১০ হাজার টাকায়

0
এক ইলিশ বিক্রি হল ১০ হাজার টাকায়

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ২ কেজি ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের জেলে মাসুদ হালদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। 

স্থানীয় জেলে মাসুদ হালদার বলেন, মঙ্গলবার ভোরের দিকে জাল তুলতে ওই জালে বড় একটি ইলিশ মাছ ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট নিয়ে আসি। ২ কেজি ওজনের মাছটি ফেরিঘাটের মাছ ব্যবসায়ীর কাছে ১০ হাজার টাকায় বিক্রি করেছি।

মাছ ব্যবসায়ী শাহজাহান বলেন, সকালে স্থানীয় হালিম মিয়ার আড়তে ২ কেজি ওজনের ইলিশ মাছের নিলাম অনুষ্ঠিত হয়। ৫ হাজার টাকা কেজি দরে নিলামে মাছটি ক্রয় করি। সামান্য লাভে চট্টগ্রামের এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here