ঋণ পরিশোধে ব্যর্থ, আদালতের নির্দেশে আত্মসমর্পণ করলেন রাজপাল

0
ঋণ পরিশোধে ব্যর্থ, আদালতের নির্দেশে আত্মসমর্পণ করলেন রাজপাল

দীর্ঘদিনের চেক বাউন্স মামলায় শেষমেশ দিল্লি হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। গত ৪ ফেব্রুয়ারি আদালত তাকে আত্মসমর্পণের চূড়ান্ত নির্দেশ দিলেও, তিনি পুনরায় আইনি লড়াইয়ের চেষ্টা চালিয়েছিলেন।

তবে এবার আর কোনো অজুহাত টিকল না। আত্মসমর্পণের নির্দেশ পাওয়ার পর রাজপাল যাদব পুনরায় আদালতের দ্বারস্থ হয়ে একটি শর্ত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, তাৎক্ষণিকভাবে ২৫ লাখ টাকা পরিশোধ করবেন এবং বাকি অর্থ পরে শোধ দেবেন। 

কিন্তু দিল্লি হাইকোর্ট তার এই শর্ত মানতে নিষেধ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ এর আগে রাজপালকে বহুবার সুযোগ দেওয়া হলেও তিনি প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছেন। অভিনেতার ওপর প্রায় ৯ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে। এই মামলাটি দীর্ঘ কয়েক বছর ধরে চলছে। 

এর আগে রাজপাল যাদব কিছুদিন জামিনে মুক্ত ছিলেন। সে সময় তিনি আদালতকে আশ্বাস দিয়েছিলেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে সব পাওনা মিটিয়ে দেবেন। আদালত সরল বিশ্বাসে তাকে সময় দিলেও মঙ্গলবার চূড়ান্ত রায়ে জানানো হয়, বারবার সুযোগ পেয়েও তিনি টাকা ফেরত দিতে পারেননি।

আদালত জানিয়েছে, বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও আবেদনকারী নির্দিষ্ট সময়ে অর্থ পরিশোধ করতে পারেননি। তাই এই মামলায় তাকে দ্রুত আত্মসমর্পণ করতেই হবে। 

তবে আদালত আরও জানিয়েছে যে, আত্মসমর্পণের পর নতুন করে টাকা পরিশোধের কোনো পথ বের করা যায় কি না, তা খতিয়ে দেখা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here