সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের বিষয়ে পূর্বের ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) এখন তদন্ত করতে পারে।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে সুশাসনের জন্য নাগরিকের পর্যবেক্ষণ তুলে ধরতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বদিউল আলম বলেন, নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে, তবে মানুষ ভোট দিতে পেরেছে এবং রাজনৈতিক দলগুলো ফলাফল মেনে নিয়েছে। সার্বিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ হলেও কিছু আসনে সহিংসতা ও ভোটারদের প্রভাবিত করা হয়।
পর্যবেক্ষণের চিত্র তুলে ধরে সুজন সম্পাদক বলেন, নির্বাচনে জনগণের অংশগ্রহণ স্বাভাবিক ছিল এবং প্রশাসনের হস্তক্ষেপের ফলে অনেক সংঘর্ষ দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
বিএনপি গণভোটের শপথ না নেওয়ায় একটা জটিলতা তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।

