রাজধানীর উত্তরায় আয়োজিত হলো উত্তরা ইয়োগা সোসাইটির ঈদ পুনর্মিলনী ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান। অংশগ্রহণকারীদের উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
শনিবার (৪ এপ্রিল) উত্তরার আমিরস চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শওকত আলী। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন আবু শাহাদাত জাহিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হারুন, ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশন। তিনি বলেন, উত্তরা ইয়োগা সোসাইটির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। একটি সামাজিক ও স্বাস্থ্যভিত্তিক সংগঠন হিসেবে তারা নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও তিনি সংগঠনের পাশে থাকার আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশন। তিনি বলেন, উত্তরায় এমন একটি সংগঠনের কার্যক্রম তাকে মুগ্ধ করেছে এবং ভবিষ্যতেও সহযোগিতা করবেন।
সভাপতির বক্তব্যে মাসুদুর রহমান মল্লিক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে কার্যক্রম আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন আমজাদ হোসেন। এছাড়া বক্তব্য রাখেন শেখ আব্দুর নূর, মোঃ জহিরুল ইসলামসহ অন্যান্য উপদেষ্টা ও পৃষ্ঠপোষকরা।
উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, মোঃ মকবুল পাটোয়ারী, মোঃ কামরুল হাসান রেজা, মোঃ জাহিদুল ইসলাম, শেখ মইনুল ইসলাম, ইঞ্জিনিয়ার তুজাম্মেল হোসেন, মাকসুদুল হাকিম, আতাউল করিম ভূঁইয়া।
নবনির্বাচিত কমিটির সদস্যদের মধ্যেও ছিলেন মোঃ মাসুদ রানা, কৃষ্ণ কমল মন্ডল, মোঃ আলমগীর হোসেনসহ প্রায় দেড় শতাধিক সদস্য।
অনুষ্ঠানে বিগত বছরে যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মোঃ জাহিদুল ইসলাম। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন নাসির উদ্দিন তন্ময়।

