ঈদ পুনর্মিলনীতে ধানের শীষের ভোট চাইলেন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীরা

0
ঈদ পুনর্মিলনীতে ধানের শীষের ভোট চাইলেন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীরা

বগুড়ায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও “তারুণ্যের ভাবনায় বগুড়া-৬” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার শহরের টিএমএসএস মোবাইল মার্কেটের পঞ্চম তলায় অবস্থিত একটি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে ধানের শীষের ভাট চাইলেন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীরা । পাশাপাশি বগুড়াকে বাংলাদেশের মোডেল শহর উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালি করতে বগুড়া-৬ সদর আসনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশাকে ভোট দেওয়ার অনুরোধ জানান তারা।

আলোচনা সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আসন্ন উপনির্বাচনের গুরুত্ব, বগুড়ার উন্নয়ন সম্ভাবনা এবং দীর্ঘদিনের বঞ্চনার বিষয় তুলে ধরেন। পাশাপাশি তরুণ প্রজন্মের প্রত্যাশা ও করণীয় নিয়েও মতামত ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার ও শহীদ উন নবী সালাম, সদর বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসানসহ অন্যান্য নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here